ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পার্কিং করা বিএমএফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের পেছনের অংশে এ ঘটনা ঘটে।

বাসস্ট্যান্ডে থাকা শ্রমিকরা জানান, ট্রিপ না থাকায় বিএমএফ পরিবহন কোম্পানির বাসটি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করা ছিল। শ্রমিকরা বাসের দরজা-জানালা বন্ধ করে অন্যত্র চলে যান।

স্থানীয় ব্যবসায়ী সবুজ জানান, হঠাৎ করেই বাসের মধ্যে আগুন দেখতে পেয়ে শ্রমিকসহ স্থানীয়রা ছুটে যান। তারা পানি মেরে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাককর্মীকে (১৯) জোরপূর্বক আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। 
গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আসরে বরকে দেওয়া বিশেষ মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। বরের দাবি, মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পাওয়ার পাশাপাশি এক তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পান তারা।
বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে
চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে লুৎফুর নাহার (৬৫) নামে এক নারীর গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
তাপমাত্রা নেমে ১২.৫, শীতে জবুথবু পঞ্চগড়
দুদিনের ব্যবধানে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা আরও কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫-এ। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কুয়াশা না থাকলেও অনুভূত হচ্ছে শীত।
তাপমাত্রা নেমে ১২.৫, শীতে জবুথবু পঞ্চগড়
খুলনা শহরে রাতভর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
খুলনার পাড়া-মহল্লাসহ প্রতিটি এলাকায় রাতভর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে মিছিলসহ পাহারা দিয়েছেন।
খুলনা শহরে রাতভর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
আরও পড়ুন
ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
ববিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর
বাস থামিয়ে কাজ করছিলেন চালক, আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা