
রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আতিয়ার রহমান হাবুকে (৫৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে গুলশান গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক আতিয়ার রহমান হাবু দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার দর্শনার নিজ ঠিকানা ছেড়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
আতিয়ার রহমান হাবু দর্শনা ইসলাম বাজার এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক।
ঢাকা গুলশান ডিবি পুলিশের উপ-পুলিশ কর্মকর্তা আ স ম আনোয়ার হোসেন খান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/ এসকেডি



