ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে জমি নিয়ে বিরোধের জেরে পেঁপের বাগান ধ্বংসের অভিযোগ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: আরটিভি

রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর পোস্টের পাশে একই জমি নিয়ে আবু সাহেদ ও ফজিলাতুন্নেছা পরিবারের মধ্যে পাল্টাপাল্টি দাবির জেরে উত্তেজনা বিরাজ করছে। জমি নিয়ে দীর্ঘদিন ধরে হামলা-মামলা, বসতবাড়ি ও ফসল-বাগান ধ্বংসের অভিযোগ উঠেছে। তবে বিক্রেতা জমি পরিমাপ করে বুঝিয়ে না দেওয়ায় এই জটিলতা প্রকট আকার ধারণ করেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।

সরেজমিনে ঘুরে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, আবু সাহেদ ওয়াজ উদ্দীনের কাছ থেকে জমি কিনেছেন এটি যেমন সত্য, তেমনি ওই এলাকায় ফজিলাতুন্নেছারও রেকর্ডীয় জমি রয়েছে তাও সঠিক। কিন্তু আবু সাহেদের কাছে জমি বিক্রি করা ওয়াজ উদ্দীন এখন পর্যন্ত জায়গাটি পরিমাপ করে বুঝিয়ে দিতে পারেননি।

অভিযোগ তুলে আবু সাহেদ বলেন, আমি ২০২৫ সালে ওয়াজ উদ্দীনের কাছ থেকে ৯৫ শতাংশ জমি কিনি এবং তা নামজারিও করে দেওয়া হয়। তখন থেকেই সেখানে ঘর তুলে বসবাস করছি এবং বিভিন্ন ফসল আবাদ করছি। কিন্তু কয়েক দিন ধরে মোস্তফা জায়গাটি তার মায়ের দাবি করে আমাদের ওপর হামলা চালাচ্ছে। আমরা সেখানে পেঁপে বাগান ও আগর গাছ লাগিয়েছিলাম; মোস্তফা ও তার লোকজন পুরো বাগান কেটে ধ্বংস করে দিয়েছে। আমরা এই হামলা ও হয়রানির দ্রুত প্রতিকার চাই।

জমি বিক্রেতা ওয়াজ উদ্দীন বলেন, আমি ২০২৫ সালে আবু সাহেদের কাছে আমার রেকর্ডীয় জমি থেকে ৯৫ শতাংশ ধানের জমি বিক্রি করেছি এবং নামজারি করে দিয়েছি। কিন্তু এখন তারা টিলা জমি দাবি করছে।

অন্যদিকে ফজিলাতুন্নেছার স্বামী মোহাম্মদ আলী সরদার বলেন, “আমার স্ত্রীর নামে ১৯৭৯-৮০ সালের রেকর্ডীয় জমি রয়েছে। কয়েক যুগ ধরে আমরা এই জায়গায় বসবাস করে আসছি। কিন্তু আবু সাহেদ ওয়াজ উদ্দীনের কাছ থেকে জমি কিনে আমাদের লাগানো জলপাই বাগানসহ জায়গা দখল করতে চাইছেন এবং উল্টো আমাদের নামেই মিথ্যা মামলা দিয়েছেন। স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও তারা কোনো বিচার মানতে রাজি নন। আমরা এই মিথ্যা হয়রানি থেকে মুক্তি চাই।

বগাচতর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল হক বলেন, আবু সাহেদ যে জায়গা কিনেছেন, তা সত্য। কিন্তু ওয়াজ উদ্দীন এখনও জমিটি সঠিকভাবে পরিমাপ করে বুঝিয়ে দেননি। একই জমি নিয়ে দীর্ঘদিন ধরে হামলা-মামলা চলছে, কোনো সুরাহা হয়নি। দ্রুত ভূমি জরিপ ও সীমানা নির্ধারণের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
চট্টগ্রামের আনোয়ারায় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির অদূরে হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছাড়াতে এমপির সুপারিশের অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে নাশকতার অভিযোগে আটক জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সুপারিশে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামের বিরুদ্ধে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছাড়াতে এমপির সুপারিশের অভিযোগ
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ
বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ এবং মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক ঘটনায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিল ও জেলা বিএনপির নেতা অধ্যাপক হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। 
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
চাঁদপুরে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির পরিত্যক্ত বাসা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন দিয়ে নিষিদ্ধ আ.লীগের নাশকতা
ময়মনসিংহ জেলার অন্তত সাতটি উপজেলায় রাতভর অগ্নিসংযোগ এবং দিনে সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন দিয়ে নিষিদ্ধ আ.লীগের নাশকতা
আরও পড়ুন
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
রাঙ্গামাটিতে গভীর রাতে সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা
সাজেকে অবরোধে বাতিল কঠিন চীবর দানোৎসব