ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে গাড়িতে করে গ্রামে ফেরার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটকের পরদিন মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। তার ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় জড়িত।

সর্বশেষ শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার পরে পর্যন্ত তিনি নিরাপদে অবস্থান করছেন বলে জানা গেছে।

অপহৃত বিএনপি নেতা মনিরুল হক ফরাজীর দাবি, মোট দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ছাড়া পান তিনি। এরপর সেদিন রাতেই ঢাকায় নিজের বাসায় ফেরেন। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন তিনি। এ ঘটনায় এখনও পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।

মনিরুল হক ফরাজী জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে ঢাকা থেকে নিজ গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন গত বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি দেন। এ সময় সামনে এগিয়ে দেখেন, সড়কের উপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে। কয়েকজন গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল লোক তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।

তিনি বলেন, গাড়ি থেকে নামিয়ে সন্ত্রাসীরা আমাকে এলোপাতাড়ি মারধর করে। তাদের আঘাতে আমার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।

বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়। তারা আমার মোবাইলে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে আমার ছবি দেখে আমাকে আরও মারপিট করে। এক পর্যায়ে তারা ওই দুইজনকে ছেড়ে দিয়ে আমার কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয়। পরে আমাকে সঙ্গে নিয়ে তারা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ঘোরাতে থাকে। ভোররাত থেকে দুপুর হাঁটতে বাধ্য করা হয়। একপর্যায়ে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে অপহরণকারীরা। তখন বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে আমাকে ছেড়ে দেওয়া হয়।

অপহরণের পর তার কাছ থেকে সব মিলিয়ে দুই লাখ ১৭ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল ছিনিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় দাবি করে বিএনপি মনিরুল হক ফরাজী বলেন, পরে ভাড়ার মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে পথ ভেঙে ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফিরি। প্রথমে সন্ত্রাসীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন ছিল। তাদের কাউকেই ব্যক্তিগতভাবে চিনি না। সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর ঢাকাতে এসে চিকিৎসা নিয়েছি। এখনও সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। তবে এ ঘটনায় এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু জানায়নি।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের খবর পেয়ে তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরে এসেছেন বলে খবর পেয়েছি। তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীতে বৃষ্টির প্রভাবে জনজীবনে ভোগান্তি, পেঁয়াজের বীজতলা পানির নিচে
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজবাড়ীতে টানা বৃষ্টিতে বিভিন্ন ফসলের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। এতে জেলার শীতকালীন সবজি, পেঁয়াজের বীজতলা ও ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। 
রাজবাড়ীতে বৃষ্টির প্রভাবে জনজীবনে ভোগান্তি, পেঁয়াজের বীজতলা পানির নিচে
ঝিনাইদহে ফুলকপির কেজি মাত্র ২ থেকে ৩ টাকা
ঝিনাইদহে ফুলকপি চাষ করে কৃষকদের মাথায় হাত। বাজারে প্রতি কেজি ফুলকপির দাম পাওয়া যাচ্ছে মাত্র দুই থেকে তিন টাকা।
ঝিনাইদহে ফুলকপির কেজি মাত্র ২ থেকে ৩ টাকা
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল
চট্টগ্রামের ফটিকছড়িতে 'লাঠিসোঁটা' হাতে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল
‘দেশে থাকার সাহস নাই পালিয়ে গেছে, তারা আবার ফেসবুকে জনগণকে উসকানি দিচ্ছে’ 
সমাজকল্যাণমন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যারা মানুষ খুন করলো, গুম করলো, মামলা মোকাদ্দমা দিয়ে জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়ে গেল। তারা মানুষের কাছে মাপ চাবে, দুঃখ প্রকাশ করবে সেইটা না করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আবার বলতেছে আরও আগুন লাগাও, আরও মানুষ মারো এবং আরও বিশৃঙ্খলা সৃষ্টি করো। 
‘দেশে থাকার সাহস নাই পালিয়ে গেছে, তারা আবার ফেসবুকে জনগণকে উসকানি দিচ্ছে’ 
দেশে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান ও দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান মিলেছে গবেষণায়।
দেশে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান
আরও পড়ুন
মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের
৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু
গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি
‘গোপালগঞ্জ সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে, আগামীতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে’