ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে 'লাঠিসোঁটা' হাতে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নানুপুর বাজারে এ মিছিল বের করা হয়।

নুরুল করিম নামের একটি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়া মিছিলের একটি ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা রয়েছে। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ভিডিওতে মিছিলের সামনে কয়েকজনকে নেতৃত্ব দিতে দেখা যায়। পেছনে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে আনুমানিক ৩০ থেকে ৩৫জন নেতাকর্মী অংশ নেন। মিছিলটির নেতৃত্বে যুবলীগ নেতা নুরুল করিম ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘জুমার নামাজের সময় মিছিলটি হয়েছে। মিছিলের নেতৃত্বে থাকা নুরুল করিমকে ধরতে এর আগেও অভিযান চালানো হয়েছে। ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ব্যাপারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝিনাইদহে ফুলকপির কেজি মাত্র ২ থেকে ৩ টাকা
ঝিনাইদহে ফুলকপি চাষ করে কৃষকদের মাথায় হাত। বাজারে প্রতি কেজি ফুলকপির দাম পাওয়া যাচ্ছে মাত্র দুই থেকে তিন টাকা।
ঝিনাইদহে ফুলকপির কেজি মাত্র ২ থেকে ৩ টাকা
‘দেশে থাকার সাহস নাই পালিয়ে গেছে, তারা আবার ফেসবুকে জনগণকে উসকানি দিচ্ছে’ 
সমাজকল্যাণমন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যারা মানুষ খুন করলো, গুম করলো, মামলা মোকাদ্দমা দিয়ে জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়ে গেল। তারা মানুষের কাছে মাপ চাবে, দুঃখ প্রকাশ করবে সেইটা না করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আবার বলতেছে আরও আগুন লাগাও, আরও মানুষ মারো এবং আরও বিশৃঙ্খলা সৃষ্টি করো। 
‘দেশে থাকার সাহস নাই পালিয়ে গেছে, তারা আবার ফেসবুকে জনগণকে উসকানি দিচ্ছে’ 
দেশে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান ও দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান মিলেছে গবেষণায়।
দেশে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান
প্রধানমন্ত্রীর জন্মদিনে এক হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে তিনি টাঙ্গাইল পৌর এলাকার বেবিস্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার প্রায় এক হাজার এতিম শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের আয়োজন করেন।
প্রধানমন্ত্রীর জন্মদিনে এক হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু
৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু
গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। 
৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু
আরও পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের মোটরসাইকেল মিছিল
চট্টগ্রামে গ্রেপ্তার সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন 
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আপন দুই ভাই নিহত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের বাইক মিছিল