ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় চাঁদা না পেয়ে ভেকু দিয়ে বাড়ির প্রাচীর ও গেট ভাঙচুর!

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম
কুমিল্লায় চাঁদা না পেয়ে ভেকু দিয়ে বাড়ির প্রাচীর ও গেট ভাঙচুর। ছবি: সংগৃহীত

কুমিল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ভেকু মেশিন দিয়ে এক নারীর বাড়ির সীমানা প্রাচীর ও গেট ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) কুমিল্লার বাঙ্গরা উপজেলার হাটাশ গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

জানা যায়, হাটাশ গ্রামের মো. আলীর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল স্থানীয় একটি মহলের। এই শত্রুতার জেরে বাছির মিয়া ও মুখলেছুর রহমান হিরনসহ প্রধান আসামিরা দীর্ঘদিন ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে বাড়ি থেকে উচ্ছেদ এবং ইটও আস্ত না রাখার হুমকি দেয়া হয়।

গত মঙ্গলবার দুপুরে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা ভেকু মেশিন নিয়ে হাজির হন বাদিনীর বাড়ির সামনে। ১ থেকে ৫ নম্বর আসামির নেতৃত্বে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় সীমানা প্রাচীর ও প্রধান গেট। এ সময় বাধা দিতে গেলে বাদী নাছিমা বেগমকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

মামলার বাদী নাছিমা বেগম জানান, ওরা দীর্ঘদিন ধরে আমাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। আমরা টাকা দিতে অস্বীকার করায় গত মঙ্গলবার দুপুরে হঠাৎ করে দলবল নিয়ে ভেকু মেশিন এনে আমাদের সীমানা প্রাচীর ও গেট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমরা বাধা দিতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি।

এ সময় প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বাদীর ছেলে লেয়াকত আলী। তিনি জানান, প্রভাবশালী এই মহলটা জোরপূর্বক আমাদের জমি দখল করতে চায়। চাঁদা না দেয়ায় তারা দিনদুপুরে ভেকু দিয়ে আমাদের বাড়িঘর ও সীমানা প্রাচীর ভেঙে তছনছ করেছে। থানায় মামলা নিতে চায়নি, এখন বাধ্য হয়ে আদালতে গিয়েছি। আমাদের ওপর করা এই জুলুমের বিচার চাই।

ঘটনার পর অভিযুক্ত বাছির মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলেও অপর অভিযুক্ত মুখলেছুর রহমান হিরন দাবি করেছেন, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়, জনগণ একত্রিত হয়ে সীমানা প্রাচীর ভেঙে খাস জমি উদ্ধার করেছে।

এদিকে বাদীপক্ষের আইনজীবী জানান, এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করতে গেলে আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তা গ্রহণ করেনি। পরবর্তীতে ন্যায়বিচার পাওয়ার আশায় বাধ্য হয়ে দ্রুত বিচার আদালতে এই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে মুরাদনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাকিব হাসান খান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাগলা মসজিদের দানবাক্সে চিঠি / ‘আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’
হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন, আর প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকুতি। সেই সঙ্গে পবিত্র মাহে রমজান মাসে বিয়ের প্রত্যাশা। এমনই এক ব্যতিক্রমী চিঠি মিলেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় চার মাস ২৫ দিন পর আবারও খোলা হয় পাগলা মসজিদের ১৫টি দানসিন্দুক।  জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় দানসিন্দুক খোলার কার্যক্রম। দানসিন্দুকে পাওয়া চিঠিতে লেখা হয়েছে, ‘হে আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমাকে একটা সুন্দর জীবন দান করেন। আমাকে হাজার কোটি টাকার মালিক করে দিন। মিমকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়ে দিন। পবিত্র মাহে রমজান মাসে আমাদের বিয়ে দিয়ে দিন। (আমিন)।’ চিঠির নিচে লেখা রয়েছে, আবু সাঈদ + মিম। এবার সিন্দুকগুলো থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এ ছাড়া মিলেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব টাকা ঢেলে শুরু হয় গণনার কাজ। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ নিজেদের মনের বাসনা পূরণ, বিপদ-আপদ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এখানে দান করে থাকেন। সেই দানের অর্থের সঙ্গে মাঝেমধ্যেই পাওয়া যায় ভক্তদের এমন আবেগ, প্রত্যাশা আর প্রার্থনাভরা চিঠি। আরটিভি/এসআর  
‘আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’
পাইকগাছার মাঠে পাকা আমন ধান, বড় শত্রু ‘আকভান’
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপাকে পড়েছেন খুলনার পাইকগাছা উপজেলার কৃষকরা। মাঠে পেকে উঠেছে আমন ধান। কোথাও ধান কাটার প্রস্তুতি চলছে, আবার কোথাও কেটে রাখা ধান শুকানোর অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে বৈরী আবহাওয়ায় হেলে পড়ছে জমির পাকা ধান। বৃষ্টিতে ভিজে যাচ্ছে কাটা ফসল। একই সঙ্গে আগাম শীতকালীন সবজির আবাদ নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। বিশেষ করে নিচু জমিতে পানি জমে সবজির চারা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
পাইকগাছার মাঠে পাকা আমন ধান, বড় শত্রু ‘আকভান’
কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙাড়াসহ বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার করা হচ্ছিল নিষিদ্ধ কাপড়ের রঙ। এমনকি খাবারকে আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছিল সিঁদুরের রঙও। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাদ্যপণ্য বাজারজাত করার অভিযোগে কুমিল্লায় দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী নিহত
ময়মনসিংহের ভালুকায় মুরগীবাহী পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রী উত্তম সরকার (৩০) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী নিহত
অসময়ের বৃষ্টিতে ‘তছনছ’ ক্ষেত, দুশ্চিন্তায় সদরপুরের আমনচাষিরা
মাঠজুড়ে সোনালি আমন ধান। কোনো কোনো কৃষক ইতোমধ্যে কিছু ধান কেটে ঘরে তুলেছেন। আবার অনেকের জমির পাকা ধান আর কয়েক দিনের মধ্যেই ঘরে ওঠার কথা ছিল। কিন্তু অসময়ের বৃষ্টি যেন কৃষকের সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে পাকা আমন ধান নুয়ে পড়েছে। কোথাও ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে, আবার কোথাও পাকা ধানের শীষ পানিতে ডুবে থাকায় দানা নষ্ট ও পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষতির শঙ্কায় পড়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার আমনচাষিরা।
অসময়ের বৃষ্টিতে ‘তছনছ’ ক্ষেত, দুশ্চিন্তায় সদরপুরের আমনচাষিরা
আরও পড়ুন
কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
তিনতলা স্বপ্নের বাড়ি দেখাতে সিঙ্গাপুরের মালিককে বাংলাদেশে আনলেন প্রবাসী
চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার, সংবাদ প্রকাশের জেরে ফাঁসানোর অভিযোগ