ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

তিনদিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজার থেকে-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার (২২ নভেম্বর) সকাল থেকে এ রুটে জাহাজ চলাচল পুনরায় চালু করা হয়।

রোববার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর নুনীয়ার ছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পাঁচটি পর্যটকবাহী জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে করে দ্বীপটিতে যান ১ হাজার ৮৭০ জন পর্যটক।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, সেন্টমার্টিনে আটকে থাকা ৯ শতাধিক পর্যটক নিয়ে জাহাজগুলো বিকেল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক থাকায় পর্যটকরা নিরাপদে পৌঁছাতে পারবে।

এর আগে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এতে দেড় হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েন। পরে শনিবার কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ৬০০ পর্যটক কক্সবাজারে ফিরে আসেন।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে।’

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, রোববার সকাল থেকে ৩ নম্বর সতর্ক সংকেত তুলে নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয় যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। সোনারগাঁ থানায় করা এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাসহ মোট ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়েছে।
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু
নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে মানবিক উদ্যোগ নেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু
রঙ মেশানো শুঁটকি আর পচা-বাসি মাংস বিক্রি হয় বাবুরহাট বাজারে!
শুঁটকি মাছে রঙ মিশিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং বাসি-পচা মাংস বিক্রির অপরাধে চাঁদপুরে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রঙ মেশানো শুঁটকি আর পচা-বাসি মাংস বিক্রি হয় বাবুরহাট বাজারে!
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক
ডিসেম্বর মাসে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। একই সঙ্গে মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক
পা টেপানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর...
দিনাজপুরের হিলিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তাজেল তালুকদারকে (৫৫) আটক করেছে পুলিশ।
পা টেপানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১ হাজার ৫৫৪ পর্যটক
সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন