ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সরকারি অনুমোদন পাওয়ার পর এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ নামে তিনটি জাহাজ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

বুধবার (৪ নভেম্বর) জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জাহাজ চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পর্যটকের সংখ্যা বিবেচনায় না নিয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেই বৃহস্পতিবার সকাল থেকে জাহাজ চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণের সুযোগ চালু হলেও বিভিন্ন প্রশাসনিক ও অনুমোদনসংক্রান্ত জটিলতায় এত দিন জাহাজ চলাচল শুরু করা সম্ভব হয়নি। পরে নৌপরিবহন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর অনুমোদন এবং কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পাওয়ায় জাহাজ চলাচলের পথ সুগম হয়।

জাহাজগুলো কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে। অনুমোদন পাওয়া তিনটি জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ায় ৮৫০ জন, এমভি কর্ণফুলিতে ৭৩২ জন এবং এমভি টেকনাফে ৭১৬ জন যাত্রী পরিবহন করা যাবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার থেকে যাত্রা শুরু করে সেন্টমার্টিন থেকে বেলা আড়াইটায় ফিরবে। এমভি কর্ণফুলি সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে গিয়ে ফিরবে দুপুর ২টা ১৫ মিনিটে। অন্যদিকে এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে দ্বীপ থেকে বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারের উদ্দেশে রওনা দেবে।

সরকারের সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিনে যাতায়াতের পাশাপাশি রাত্রিযাপন করতে পারবেন। তবে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপে যাওয়ার অনুমতি পাবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। একই সঙ্গে ভ্রমণের জন্য ট্রাভেল পাস এবং কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত করা হলেও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেশ কিছু বিধিনিষেধ বহাল রাখা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। নিষিদ্ধ করা হয়েছে কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও।

এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো ধরনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচলও নিষিদ্ধ রয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় সেন্টমার্টিন ভ্রমণে আগ্রহীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য তৈরি হবে বলে আশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে পর্যটন কার্যক্রমের পাশাপাশি দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার ওপরও গুরুত্ব দিচ্ছেন তারা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজও অবরোধ চলছে সাজেকে
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টানা অষ্টম দিনের মতো অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
আজও অবরোধ চলছে সাজেকে
সপ্তম দিনে গড়াল সাজেক সড়কের অবরোধ 
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের অবরোধ সপ্তম দিনে গড়িয়েছে। অবরোধের পঞ্চম দিনের মাথায় সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা হলেও এক দফা বাস্তবায়ন নিয়ে মতপার্থক্যের কারণে এখনো সুরাহা হয়নি অবরোধ কর্মসূচির। এতে সাতদিন ধরে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে।
সপ্তম দিনে গড়াল সাজেক সড়কের অবরোধ 
আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপটিতে যাতায়াত করতে পারবেন। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি।
আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
দুর্গাপূজার ছুটিতে পর্যটনে জোয়ার, চাঙা স্থানীয় অর্থনীতি
পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অবকাশ কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের এই বাড়তি উপস্থিতিতে দর্শনীয় স্থানগুলো যেমন মুখর হয়ে উঠেছে, তেমনি গতি ফিরেছে পর্যটননির্ভর এলাকার হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়।
দুর্গাপূজার ছুটিতে পর্যটনে জোয়ার, চাঙা স্থানীয় অর্থনীতি
বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ ফ্যান্টাসি কিংডম
দেশের পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ হিসেবে সম্মাননা অর্জন করেছে দেশের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র ফ্যান্টাসি কিংডম। বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে ৩ অক্টোবর ২০২৬ ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের পর্যটন খাতে বিশেষ অবদান রাখার জন্য ১৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব এম রাশেদুজ্জামান মিল্লাত এমপি-এর হাত থেকে ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ ক্যাটাগরিতে ফ্যান্টাসি কিংডমের পুরস্কার গ্রহণ করেন কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার জনাব অনুপ কুমার সরকার। ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের বিনোদন ও পর্যটন খাতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিবারকেন্দ্রিক বিনোদন, বিভিন্ন আকর্ষণীয় রাইড, অবকাশযাপনের সুযোগ এবং দর্শনার্থীদের জন্য আনন্দময় অভিজ্ঞতা তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অভ্যন্তরীণ পর্যটন বিকাশে অবদান রেখে চলেছে। ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ হিসেবে এই জাতীয় স্বীকৃতি ফ্যান্টাসি কিংডমের দীর্ঘ পথচলার একটি গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে এটি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট অংশীজন এবং ফ্যান্টাসি কিংডমের প্রতি আস্থাশীল অসংখ্য দর্শনার্থীর জন্যও একটি গর্বের বিষয়। ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ মনে করে, এই অর্জন দেশের বিনোদন ও পর্যটন শিল্পে আরও উন্নত সেবা, নতুনত্ব এবং দর্শনার্থীবান্ধব উদ্যোগ গ্রহণে নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভবিষ্যতেও দর্শনার্থীদের জন্য মানসম্মত ও আনন্দময় বিনোদনের অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে অবদান রাখার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এর এই সম্মাননা ফ্যান্টাসি কিংডমের জন্য শুধু একটি পুরস্কার নয়; এটি দেশের বিনোদন ও পর্যটন খাতে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। আরটিভি/এসআর
বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ ফ্যান্টাসি কিংডম
আরও পড়ুন
টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, সেনা সদস্য আহত
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের জাহাজ
টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ আটক দুই