ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আমির উদ্দিন (৩৫) নামের এক চানাচুর বিক্রেতা। তার সততায় মুগ্ধ হয়ে স্বর্ণালংকারের মালিক তাকে পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়িতে চানাচুর বিক্রির সময় ভ্যানের চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন আমির উদ্দিন। ব্যাগটি কুড়িয়ে নিয়ে ভেতরে অন্য জিনিসপত্রের সঙ্গে প্রায় তিন ভরি স্বর্ণালংকার পান তিনি।

পরে স্বর্ণালংকারের মালিকের সন্ধান পেয়ে রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে ব্যাগটি প্রকৃত মালিক সজল তালুকদারের হাতে তুলে দেন তিনি।

সজল তালুকদার জানান, রোববার বিকেলে তার স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান। এ সময় সঙ্গে ছিলেন সজল ও তাদের দুই শিশুসন্তান। কাজ শেষে তারা রিকশায় করে আলফাত স্কয়ার হয়ে বাসায় ফেরেন। বাসার সামনে নেমে তারা বুঝতে পারেন, স্ত্রীর হাতের ব্যাগটি হারিয়ে গেছে।

এরপর সজল দুই বন্ধুকে নিয়ে থানায় বিষয়টি জানান এবং ব্যাগটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তারা হতাশ হয়ে বাসায় ফিরে যান। এদিকে সজলের বন্ধুদের বহনকারী রিকশার চালক আবু সাইদ তাদের কথোপকথন শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে সেটির মালিককে খুঁজছেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আমির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন সজলের বন্ধুরা।

আমির উদ্দিন জানান, ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ পাশেই ছিলেন। স্বর্ণালংকার দেখে তিনি ভয় পেয়ে যান। পরে নিরাপত্তার কথা ভেবে ছেলেকে দিয়ে সেগুলো বাড়িতে পাঠিয়ে রাখেন। কারণ, তার চানাচুরের দোকানেও আগে তিনবার চুরি হয়েছে।

শহরের পশ্চিমবাজার এলাকার একটি ভাঙাচোরা ভাড়া ঘরে পরিবার নিয়ে বসবাস করেন আমির উদ্দিন। নিজের কোনো ঘরবাড়ি নেই তার। অভাব-অনটনের মধ্যেও অন্যের সম্পদের প্রতি লোভ না করার কথা জানিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’

আমির উদ্দিনের সততার প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ সজল তালুকদারের সঙ্গে লোক পাঠিয়ে ব্যাগটির খোঁজ করে। পরে আমির উদ্দিন স্বর্ণালংকারসহ ব্যাগটি নিয়ে থানায় আসেন। তার সততার কারণেই ব্যাগটি ফেরত পাওয়া সম্ভব হয়েছে।

এদিকে সজল তালুকদার আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা তিনজন মিলে প্রায় চার ঘণ্টা ব্যাগটি খুঁজেছেন। আমির উদ্দিন প্রথমে টাকা নিতে চাননি। পরে কৃতজ্ঞতাস্বরূপ জোর করে তাকে পাঁচ হাজার টাকা উপহার দেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীমান্তের রাজা পাহাড় এলাকায় অভিযান, মিলল বিপুল ভারতীয় পণ্য
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রাজা পাহাড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সীমান্তের রাজা পাহাড় এলাকায় অভিযান, মিলল বিপুল ভারতীয় পণ্য
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টার। অথচ চিকিৎসক সংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা, ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’
সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানিয়ে বিজিবির এই কমান্ডার বলেন, বর্তমানে সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ এটিভি যান ব্যবহার করা হচ্ছে। জনবল বাড়িয়ে প্রতিটি বিওপির নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।
‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’
স্বাভাবিক ছন্দে গোপালগঞ্জ, বেড়েছে কর্মব্যস্ততা
স্বাভাবিক ছন্দে ফিরেছে গোপালগঞ্জের সার্বিক জনজীবন। স্কুল-কলেজ থেকে শুরু করে খুলেছে দোকানপাট, অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানও। তবে স্বাভাবিক কার্যক্রম ফিরতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতংক রয়েছে।
স্বাভাবিক ছন্দে গোপালগঞ্জ, বেড়েছে কর্মব্যস্ততা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
যশোর শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর... 
সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা এনামুল গ্রেপ্তার