ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয় মৎস্যজীবী দল নেতার বাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের গুলি

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম
উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেন, ইনসেটে- বুলেট। ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেনের বাড়িতে হামলা চালিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের জামপুর ইউনিয়ন শাখার সভাপতি প্রার্থী তায়েব শিকদারের বিরুদ্ধে। সামিরের ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুরের অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে তায়েব শিকদার পাকুন্ডা গ্রামে নিজের বাড়িতে যান। খবর পেয়ে সামির পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তায়েব সেখান থেকে চলে যান। পরে তিনি এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। স্থানীয় সূত্রের দাবি, এ ঘটনার জেরে সন্ধ্যায় তায়েবের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেলে করে সামিরের বাড়িতে যান। সেখানে সামিরের মাকে গালিগালাজ ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার পর তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

সামির হোসেনের অভিযোগ, তায়েব শিকদারের নেতৃত্বে সাকিব হোসেন তার বাড়িতে হামলা চালিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন। তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং বাবা-মাকে হুমকি দেওয়া হয়েছে। এর আগেও একবার তার ওপর গুলি চালানো হয়েছিল বলে জানান সামির। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ কেঁদে ওঠে আব্দুল্লাহ, তারপর সব শেষ
চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে আব্দুল্লাহ নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
হঠাৎ কেঁদে ওঠে আব্দুল্লাহ, তারপর সব শেষ
যশোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৬ নেতাকর্মী আটক
যশোরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
যশোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৬ নেতাকর্মী আটক
‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’, বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট
একটি চিরকুট ঘিরে মেহেরপুরের গাংনীতে ছড়িয়ে পড়ে বোমা আতংক। কালো টেপে মোড়ানো একটি জর্দার কৌটার গায়ে লাগানো ছিল চিরকুটটি। তাতে লেখা, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’ তবে বস্তুটি পরীক্ষা করে এর ভেতরে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’, বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট
টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধার মৃত্যু
নেত্রকোণার মদন পৌর এলাকায় টোল আদায়কারীর কিলঘুষিতে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে।
টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধার মৃত্যু
নিষিদ্ধ আ.লীগ বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু
নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নিষিদ্ধ আ.লীগ বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
সাদিক কায়েমের বাড়িতে আগুন, শনাক্ত ৩ জনের পরিচয় জানা গেল