ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৬ নেতাকর্মী আটক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত

যশোরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) জেলার ৯টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে যশোর কোতোয়ালি থানার ছয়জন রয়েছেন। তাদের মধ্যে জেলা যুবলীগের শহর কমিটির সাবেক সভাপতি কামাল হোসেন পর্বত একটি মামলার এজাহারভুক্ত আসামি।

কোতোয়ালি থানায় আটক অপর পাঁচজন হলেন ফেরদৌস হোসেন, মুরাদ হোসেন মিলন, একলাস, আলম খন্দকার ও আনসার হোসেন। বিভিন্ন মামলার তদন্তে এসব ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা জানান, পুরাতন কসবা শহীদ মিনার এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করার অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি কামাল হোসেন পর্বত। তাকে ওই মামলায় আদালতে পাঠানো হবে। আটক অপর পাঁচজনকেও পৃথক মামলায় আদালতে পাঠানো হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ কেঁদে ওঠে আব্দুল্লাহ, তারপর সব শেষ
চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে আব্দুল্লাহ নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
হঠাৎ কেঁদে ওঠে আব্দুল্লাহ, তারপর সব শেষ
‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’, বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট
একটি চিরকুট ঘিরে মেহেরপুরের গাংনীতে ছড়িয়ে পড়ে বোমা আতংক। কালো টেপে মোড়ানো একটি জর্দার কৌটার গায়ে লাগানো ছিল চিরকুটটি। তাতে লেখা, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’ তবে বস্তুটি পরীক্ষা করে এর ভেতরে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’, বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট
টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধার মৃত্যু
নেত্রকোণার মদন পৌর এলাকায় টোল আদায়কারীর কিলঘুষিতে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে।
টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধার মৃত্যু
নিষিদ্ধ আ.লীগ বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু
নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নিষিদ্ধ আ.লীগ বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু
‘দুধ-কলা দিয়ে কালসাপ’ পুষেছিলেন বাবা!
ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে আসমান হাওলাদার ওরফে আসমত (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবার ঘরে আগুন দেওয়ার অভিযোগে তার ছেলে সুজন হাওলাদারকে (৩৩) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
‘দুধ-কলা দিয়ে কালসাপ’ পুষেছিলেন বাবা!
আরও পড়ুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
পা টেপানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর...
বাস থেকে জাপানি পিস্তল ও গুলিসহ আটক ২