ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাসে আগুন

সাভার প্রতিনিধি, আারটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি: আরটিভি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে সাভারের জোড়পুল এলাকায় মহাসড়কের আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের অংশ ও আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জোড়পুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে লাব্বায়েক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৩-০৪৭৪) পার্কিং করা ছিল। হঠাৎ বাসটিতে আগুন দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বাসটির ভেতরের অংশ ও আসন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, জোড়পুল এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । এমন খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বাসটি পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন তিনি।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল আলম বলেন, বাসটা গত দুদিন ধরে ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। কেউ বাসটিতে আগুন লাগিয়ে দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন তো এমনিতে আগুন লাগলেও সেটা নাশকতা হয়ে যায়। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শত্রুতার জেরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ গরুর মৃত্যু একাধিক অসুস্থ
চাঁদপুরে শত্রুতার জেরে গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ায় পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও একাধিক গরু অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন খামারে মালিক আকবর গাজী। 
শত্রুতার জেরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ গরুর মৃত্যু একাধিক অসুস্থ
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 
শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’
ভারতে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দিচ্ছেন। বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হচ্ছে।
‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
পঞ্চগড় সীমান্তে সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। দিন-রাত সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বিশেষ ড্রোন ও বিশেষ যান অল-টেরেইন ভেহিকল (এটিভি)।
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
আরও পড়ুন
ঢাকায় পলিথিনে মোড়ানো ৫ ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ঢাকা আরিচা মহাসড়কে দাড়িয়ে থাকা বাসে আগুন
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪