ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: আরটিভি

ভারতে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দিচ্ছেন। বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

রিজভী বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার হত্যার নেশা ও রক্তের স্বাদ যায়নি। দেশ ছেড়ে ভারতে অবস্থান করেও বাংলাদেশকে রক্তাক্ত ও অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ভারতে বসে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে দেশে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হচ্ছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য নেতৃত্বে এসব ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

লৌহজং উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য মো. রাশেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

জেলা বিএনপির সদস্য ওমর ফারুক অবাক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভির যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী অপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক এবং সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 
যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
পঞ্চগড় সীমান্তে সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। দিন-রাত সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বিশেষ ড্রোন ও বিশেষ যান অল-টেরেইন ভেহিকল (এটিভি)।
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
খুলনায় নিজ অর্থায়নে ২০০ ফুট সেতু ও ছয়টি রাস্তা নির্মাণ করলেন শিবপদ মন্ডল
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে একটি ২০০ ফুট দীর্ঘ আরসিসি সেতু ও ছয়টি পাকা রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মন্ডল।
খুলনায় নিজ অর্থায়নে ২০০ ফুট সেতু ও ছয়টি রাস্তা নির্মাণ করলেন শিবপদ মন্ডল
পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
অনিয়ম-দুর্নীতির তথ্য সাংবাদিকদের দেওয়ায় কলেজের ৪ প্রভাষককে শোকজ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার এমপিওভুক্ত চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের কাছে প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির সংক্রান্ত অভিযোগের কপি সরবরাহের অভিযোগে বিজ্ঞান শাখার ৪ প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 
অনিয়ম-দুর্নীতির তথ্য সাংবাদিকদের দেওয়ায় কলেজের ৪ প্রভাষককে শোকজ
আরও পড়ুন
পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা আদায়ের ঘটনায় ইউএনওর হস্তক্ষেপ, অতঃপর...
মুন্সীগঞ্জে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জে বসতঘর পুড়ে ছাই
রাতের আঁধারে শ্রমিক দলের কার্যালয়ে আগুন