
চট্টগ্রাম নগরীর শাহ আমানত (রহ.) মাজার থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাজারের ভেতরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে জেল রোড এলাকায় অবস্থিত মাজারের সামনের উঠান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্তদের কাছ থেকে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাজারের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলটি নিজেদের হেফাজতে নেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আটক দুজন মাজারের ভেতরে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের নাশকতার উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরটিভি/ এসকেডি




