ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

আমের ‘সেরা’ হাড়িভাঙ্গা

জাহাঙ্গীর আলম বাদল, রংপুর

প্রকাশ : ৩০ মে ২০১৮, ০১:৩৮ পিএম

রংপুরের হাড়িভাঙ্গা আম এখন জনপ্রিয়তার শীর্ষে। আর কয়েকদিন পরেই বাজারে উঠবে সুস্বাদু এই আম। শেষ সময়ে বাগান ও আমের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা। রংপুরের দুই উপজেলার হাজারো গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই আম।

গত ৫ বছর ধরে এই আম চাষ করে রংপুরের হাজার হাজার পরিবার এখন পুরোপুরি স্বাবলম্বী। তবে মৌসুমের শুরুতে আমের দাম কিছুটা কম থাকলেও আম সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় মৌসুমের শেষের দিকে বেড়ে যায় দাম। তাই আম সংরক্ষণে এ অঞ্চলে একটি হিমাগার, প্রশিক্ষণকেন্দ্র ও গবেষণাগার নির্মাণের দাবি কৃষকদের।

এতদিন রাজশাহী আর চাপাইনবাবগঞ্জের ফজলি, ল্যাংরা, মিশ্রি ভোগ আমের কদর ছিল আমাদের দেশে। কিন্তু এখন হাড়িভাঙ্গা আমের চাহিদা দেশ ছাপিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। রংপুরের বদরগঞ্জ উপজেলার পদাগঞ্জ গ্রামে সর্বপ্রথম হাড়িভাঙ্গা আম চাষ করে স্থানীয় লোকজন। আস্তে আস্তে এর সুনাম ছড়িয়ে পড়ে রংপুরের অন্যান্য এলাকায়। মাত্র ৫ বছরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ শুরু হয় পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ, রানীপুকুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এইসব এলাকার মাটি লাল হওয়ায় ধান পাটসহ অন্যান্য ফসলের ফলন কম হওয়ায় কৃষকরা আবাদী জমিতে বাণিজ্যিক ভিত্তিতে হাড়িভাঙ্গা আমের চারা রোপণ করে আমের বাগান গড়ে তোলে। এখন তা পায়রাবন্দ, লতিফপুর, শাণ্টি গোপালপুর, দুর্গাপুর, ইমাদপুর, বদরগঞ্জ উপজেলার পদাগঞ্জ, শ্যামপুরসহ বিভিন্ন গ্রামে হাজার হাজার বাগানে এখন বাণিজ্যিক ভিত্তিতে হাড়িভাঙ্গা আম চাষ হচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : পটুয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন
--------------------------------------------------------

গত কয়েক বছর থেকে এ আমের চাহিদা যেমন বেড়েছে তেমন দামও পাচ্ছেন চাষিরা। শুরুতে বাগানে ১৮শ’ থেকে ২ হাজার টাকা মণ দরে আম বিক্রি হলেও শহরের বাজারে বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা মণ দরে। আম সংরক্ষণের ব্যবস্থা না থাকায় আবার অনেকে আমের মুকুল আসার পর পরই বাগান বিক্রি করছেন পাইকারদের কাছে। জুন মাসের ১০ তারিখ থেকে বাজারে পাওয়া যাবে এ অঞ্চলের বিখ্যাত হাড়িভাঙ্গা আম।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সরওয়ারুল হক আরটিভি অনলাইনকে জানান, শুধুমাত্র মিঠাপুকুর উপজেলায় ১ হাজার ৫০৭ হেক্টর জমিতে চাষ হয়েছে হাড়িভাঙ্গা আম। এছাড়া অন্যান্য উপজেলাসহ মোট ৫ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে আম। আমের প্রধান বৈশিষ্ট হচ্ছে আমটি অত্যান্ত সুস্বাদু। কোনো আঁশ নেই। বড় ছোট দুই ধরনের এই আম খুবই মিষ্টি এবং স্বুসাদু। এর ঘ্রাণও খুব সুন্দর। তিনি আরও বলেন, সরকারিভাবে আমটি গাছ থেকে পাড়ার পর দীর্ঘসময় সংরক্ষণের ব্যবস্থা করলে হাড়িভাঙ্গা আম হতে পারে রংপুরের প্রধান অর্থকরী ফসল।

আরও পড়ুন :

জেবি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
নামাজে মনোযোগ আসবে যেভাবে
জাতীয় পার্টি এখন আ.লীগকে সমর্থন দিচ্ছে : আমু
কোপা আমেরিকায় আর্জেন্টাইনদের ‘নতুন জার্সি’ ফাঁস
জামায়াতের প্রার্থীদের অযোগ্য ঘোষণার দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের