
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ১৩৬টি স্বর্ণেরবারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকার মতো।
রোববার সকাল মাসকট থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ১৬ কেজি এই সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারি পরিচালক আবু হানিফ মো. আব্দুল আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ব্যাগে তল্লাশি চালানো হয়। তথ্য ছিল ওই যাত্রীর ব্যাগেই স্বর্ণের বার আসছে। আটককৃতের নাম মোহাম্মদ জাহেদ (৪০)।
আরও পড়ুন :
এসএস



