ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

পদ্মার ভাঙন থেকে মাত্র ১ কি:মি দূরে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি

শেখ হাসান বেলাল, কুষ্টিয়া

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৫ পিএম

নির্মাণের মাত্র দুই মাসের মাথায় ধসে যাচ্ছে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি রক্ষা বাঁধ। শুরুতেই এই কাজ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠেছিল। বাঁধটি ধসে যেতে পারে এই গুঞ্জনও ছিল।

প্রমত্ত পদ্মার ভাঙন থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐহিত্যবাহী কুঠিবাড়ি রক্ষায় প্রায় দুইশ’ কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করে সরকার। কিন্তু গেল সোমবার দুপুর থেকে কয়া ইউনিয়নের কালোয়া অংশে ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যেতে থাকে রক্ষাবাঁধ। বালুর বস্তা দিয়ে ঠেকানোর চেষ্টা হলেও তাতে কাজ হচ্ছে না। প্রতিদিনই ভাঙন বাড়ছে। তাতে করে হুমকির মুখে পড়েছে রবীন্দ্র কুঠিবাড়ি। শিলাইদহ কুঠিবাড়ির পেছনে পদ্মা নদীর করাল গ্রাসে এমন ভাঙন চলছে গত কয়েক সপ্তাহ ধরে। নদীগর্ভে চলে গেছে বটগাছ, ঘর-বাড়ি ও ফসলি জমি।

------------------------------------------------------------------
আরও পড়ুন : পদ্মার পাড়ে চলছে আহাজারি, উপজেলার একমাত্র হাসপাতাল বিলীনের পথে
------------------------------------------------------------------

এভাবে ভাঙন অব্যাহত থাকলে কয়েকদিনে পুরো প্রকল্পটি নদীগর্ভে হারিয়ে যাবে বলে জানান স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র বলছে, যে স্থানে বাঁধ ধসে গেছে, সেখানে আন্ডার গ্রাউন্ড আর্থ পরিস্থিতির কারণে ডিজাইনে স্লাব তৈরির নির্দেশনা ছিল। কিন্তু প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান সেই কাজটি না করার ফলেই এমন ধসের সৃষ্টি হয়েছে।

প্রকল্পটি নিয়ে শুরু থেকে অভিযোগ করে আসছিল জনপ্রতিনিধি ও স্থানীয়রা। ব্যাপক অনিয়ম-দুর্নীতির মধ্যে দিয়ে অসম্পূর্ণ প্রকল্পকে সম্পূর্ণ দেখিয়ে কাগজে-কলমে প্রকল্পটি হস্তান্তর করেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার তত্ত্বাবধায়নে ‘কুষ্টিয়া জেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি সংলগ্ন এবং পার্শ্ববর্তী এলাকায় পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ’ প্রকল্পের তিন হাজার সাতশ’ ২০ মিটার বাঁধ নির্মাণ করে সরকার। প্রকল্প সম্পূর্ণ হয়েছে দেখিয়ে ৩০ জুন কাগজে-কলমে হস্তান্তরের মধ্য দিয়ে শিলাইদহ কুঠিবাড়ি রক্ষাবাঁধ প্রকল্পটি সমাপ্ত ঘোষণা করে ঠিকাদারি প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া। যদিও এ প্রকল্পের ১৩ লাখ ব্লকের মধ্যে দুই লাখ ৫০ হাজার ব্লক অব্যবহৃত পড়ে আছে। কিন্তু পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দুই মাস আগে নির্মিত বাঁধে ভাঙন সৃষ্টি হয়।

স্থানীয় কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন আরটিভি অনলাইনকে বলেন, গেল রোববার দুপুরে কুঠিবাড়ি রক্ষাবাঁধের কয়া ইউনিয়নের কালুয়া অংশে হঠাৎ ভাঙন দেখা দেয়। মুহূর্তেই প্রায় ৫০ মিটার বাধ ভেঙে নদীগর্ভে চলে যায়। যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে কয়েক দিনের মধ্যে পুরো বাঁধ ভেঙে নদীগর্ভে চলে যাবে।

তিনি অভিযোগ করে বলেন, এই বাঁধ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড। যে কারণেই বাঁধটি ধসে পড়ছে।

এ বিষয়ে কুঠিবাড়ি রক্ষাবাঁধ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মনিরুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, কালোয়া এলাকার কিছু অংশ ভেঙে যাওয়ার সংবাদ পেয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত অংশে তাৎক্ষণিক ভাঙন রোধে সেখানে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেডের কার্য সহযোগিতাকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের প্রকল্প পরিচালক (পিডি) মোফাজ্জল হক সাংবাদিকদের জানান, পানি বৃদ্ধির জন্য বাঁধে সামান্য একটু ক্ষতি হয়েছে। জিও ব্যাগ ফেলা হচ্ছে। দ্রুতই ভাঙন রোধ করা যাবে।

উল্লেখ্য, কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি দাড়ি গ্রামে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি। সম্প্রতি প্রমত্তা পদ্মার করাল গ্রাসে সাত কিলোমিটার ভেঙে কুঠিবাড়ির পেছনে চলে আসে।

এখন মাত্র এক কিলোমিটার দূরত্বে রয়েছে পদ্মা নদী থেকে কুঠিবাড়ি। যেকোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে সারা বিশ্বের রবীন্দ্রপ্রেমীদের তীর্থভূমি শিলাইদহ কুঠিবাড়ি।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু হবে: প্রধানমন্ত্রী
পদ্মা সেতুর পর এবার মেট্রোরেল বাণিজ্য মেলায়
পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্তদের ঋণের শর্ত শিথিল
যে সেতু বদলে দেবে দেশ