ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

শেখ রাসেল সেতু সংরক্ষণ বাঁধে ভাঙন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২০ পিএম

গড়াই নদীর পানি বৃদ্ধির ফলে কুষ্টিয়ায় আবারও ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের সঙ্গে দীর্ঘকাল ধরে যুদ্ধ করে আসছে শহর ঘেঁষা হরিপুরবাসী। তবে হরিপুর শেখ রাসেল ব্রিজ নির্মাণ ও ব্রিজ রক্ষায় বাঁধ নির্মাণের পর এবার হরিপুরসহ নদীতীরবর্তী মানুষ আশায় বুক বেঁধেছিল। তারা ভেবেছিল আর ভাঙন হবে না। কিন্তু প্রবল স্রোতের কারণে এবার ভেঙে গেছে নদীর ওপর নির্মিত কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সেতুর সংরক্ষণ বাঁধ।

নির্মাণের এক বছরের মাথায় এই বাঁধ ভাঙনের কবলে পড়ায় হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সেতু। হঠাৎ এমন ভাঙন দেখা দেয়ায় চিন্তিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার হাজারো মানুষ। ব্রিজ নির্মাণের পর থেকেই হরিপুরবাসী ব্রিজ সংরক্ষণ বাঁধ আরও এক কিলোমিটার বাড়িয়ে দেয়ার দাবি তোলে। তারা বলছেন যদি তাই করা হতো এবার হয়ত এই ভাঙন এড়ানো যেত। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি দ্রুতই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে ব্যবস্থা হবে।

এলাকাবাসী জানান, গেল শনিবার সন্ধ্যায় সেতুর হরিপুর অংশের পশ্চিম পাশে প্রায় একশ’ মিটার নদীর তীর সংরক্ষণ বাঁধ ভেঙে শেখ রাসেল সেতুর প্রটেকশন বাঁধে ঢুকে পড়ে। এতে এক রাতেই সেতুর সংরক্ষণ বাঁধের প্রায় ৩০মিটার নদীতে তলিয়ে যায়। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা চলছে।

স্থানীয়দের অভিযোগ, আগে থেকেই নদীর এই স্থানটি ঝুঁকিপূর্ণ হয়েছিল। বিষয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার কর্মকর্তাদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা কোনও প্রকার উদ্যোগ না নেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে, বাঁধটি ভেঙে যাওয়ায় কিছুটা হলেও হুমকির মুখে পড়েছে গড়াই নদীর ওপর নির্মিত কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সেতু। আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার কয়েক হাজার মানুষ।

তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, হঠাৎ করে নদিতে পানি বৃদ্ধি হওয়ায় এই ভাঙনের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান বলেন, এটি সামান্য বিষয়, আতঙ্কিত হবার কিছু নেই। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, ভাঙনরোধে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৬ সালে গড়াই নদীর ওপর নির্মিত কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সেতুর সংরক্ষণ বাঁধ নির্মাণের টেন্ডার আহ্বান করা হয়। পাঁচ কোটি টাকায় সেতুর দুই পাড়ে সংরক্ষণ বাধ নির্মাণের কার্যাদেশ পান ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আক্তার গ্রুপ। ২০১৭ সালের এপ্রিল মাসে কাজ শেষ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্মাণের মাত্র এক বছরের মাথায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধে ভাঙন দেখা দেয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।

জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গলা কেটে হত্যা
যমুনা নদীতে জালে ধরা পড়লো ঘড়িয়াল
সব হারিয়ে এখন নিঃস্ব অনেকে
বংশী নদী দখল করে চলছে বালু উত্তোলন, ৮ ড্রেজিং মেশিন ধ্বংস