
নাশকতার মামলায় দিনাজপুর জেলা জামায়াতের আমির মাওলানা আনোয়ারুল ইসলামকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে হাকিমপুর উপজেলার হরিহরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দিনাজপুর জেলা জামায়াতের আমির মাওলানা আনওয়ারুল ইসলামের বিরুদ্ধে নাশকতা মামলা থাকায় তাকে আটক করা হয়েছে।মঙ্গলবার দুপুর ১২টার দিকে দিনাজপুর জেলে পাঠানো হয়।
আরও পড়ুন :
জেবি/পি



