ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

এক সেতুর অভাবে ২৫ গ্রামের মানুষের দুর্ভোগ

এম. মনিরুজ্জামান, রাজবাড়ী

প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ০২:৪০ পিএম

রাজবাড়ী জেলার কালুখালী রতনদিয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত পদ্মার শাখা নদীর ওপর কোনও সেতু না থাকায় দুর্ভোগের মধ্যে রয়েছে ওই এলাকার ২৫ গ্রামের লক্ষাধিক মানুষ। বর্ষা মৌসুমে খেয়া নৌকা আর শুষ্ক মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। তাও এবার বর্ষায় সেই সাঁকোও ভেঙে গেছে।

মাত্র একটি সেতুর অপেক্ষায় রয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চরাঞ্চলের প্রায় ২৫টি গ্রামের মানুষদের।

শুকনো মৌসুমে শত কষ্ট সয়ে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ থাকে না এসব অঞ্চলের মানুষের। শুধু দুর্ভোগই নয় এসময় অনেক ছাত্র-ছাত্রীর স্কুল-কলেজে যাওয়া আসাও বন্ধ হয়ে যায়। এখন একটি সেতুতেই শেষ হতে পারে ২৫ গ্রামের দুর্ভোগ।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রতনদিয়া ইউনিয়নের চরাঞ্চলে পশ্চিম হারুয়া, মাধবপুর, কামিয়া, হরিনবাড়ীয়া, কৃষ্ণনগর ও ভাঘলপুরসহ প্রায় ২৫টি গ্রামের লক্ষাধিক মানুষ বসবাস করে। এসব চরাঞ্চলের মাঝখান দিয়ে রয়েছে পদ্মানদীর ছোট্ট একটি শাখা। যা নদীর কোল হিসেবে পরিচিত। আর এসব অঞ্চলের দৈনিক প্রায় ২০ থেকে ২২ হাজার মানুষ যাতায়াত করে গঙ্গারামপুর হিরু মোল্লার ঘাট দিয়ে। এসব অঞ্চলের মানুষের উপজেলা সদরের যাতায়াতের বিকল্প রাস্তাও নেই।

এই ঘাটে রয়েছে প্রায় ১শ’২০ মিটার লম্বা একটি বাঁশের সাঁকো। শুকনা মৌসুমে সবার ভরসাই এই সাঁকো। শুধু মানুষই নয় মোটরসাইকেলসহ রিকশা ও ভ্যানের ভরসাও এই সাঁকো। তবে পরিস্থিতি পাল্টে যায় বর্ষা মৌসুমে। পদ্মা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই কোলের পানিও। ফলে একাংশ তলিয়ে গিয়ে এই সাঁকো দিয়ে পারাপার বন্ধ হয়ে যায়। তখন এ অঞ্চলের মানুষ স্কুল, কলেজ, হাসপাতাল ও হাট-বাজারে যাতায়াত করে খেয়ানৌকা দিয়ে।

ঘাটেও মাত্র একটি খেয়া নৌকা রয়েছে পারাপারের জন্য। সাঁকোতে মাত্র এক টাকায় যাতায়াত করতে পারলেও খেয়ানৌকায় যাতায়াতে গুনতে হয় জনপ্রতি পাঁচ টাকা।

কৃষ্ণনগর গ্রামের জয়নাল মণ্ডল নামের এক বৃদ্ধ বলেন, বছরের পর বছর ধরে আমরা এভাবে পারাপার হয়ে আসছি। আগে এই সাঁকোও ছিল না। শুকনা মৌসুমে কোলের তলদেশ দিয়ে কাদাজলে পায়ে হেটে ও বর্ষা মৌসুমে খেয়া নৌকা দিয়ে যাতায়াত করতে হতো। এই ঘাটে একটি সেতু হলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কমতো।

আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, বর্তমানে সাঁকো পানির তোড়ে ভেঙে গেছে, চলাচল করা যায় না। আমরা ঠিক সময়ে স্কুল-কলেজে যেতে পারি না।

রতনদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লতিফ মোল্লা বলেন, ২৫ গ্রামের মানুষের চলাচল একমাত্র এই সাঁকো দিয়ে। বর্ষায় সেই সাকোটিও ভেঙে গেছে। এটা দিয়ে মানুষ এখন আর চলাচল করতে পারছে না। বিকল্প হিসেবে খেয়ানৌকায় পার হচ্ছে। কিন্তু মাত্র একটি খেয়া নৌকা থাকায় সেখানেও চরম ভোগান্তি শিকার হতে হচ্ছে।

রফিকুল ইসলাম নামের এক স্কুল শিক্ষক আক্ষেপ করে জানালেন, দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে এই ঘাটে পাকা ব্রিজ হবার কথা শুনছি। কিন্তু সব এমপি-মন্ত্রীই জনগণকে শুধু আশ্বাস দেন। কাজ হয় না।

রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা বলেন, পাঁচ বছর আগে কালুখালি উপজেলা পরিষদ এই সাঁকো নির্মাণ করে দেয়। পরবর্তী সময়ে আমি রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর আরও দুই লাখ টাকা ব্যয়ে সাঁকোটি সংস্কার করে দিয়েছি। শুকনা মৌসুমে এই সাঁকোর ওপর দিয়ে মানুষ চলাচল করতে পারলেও এবার বর্ষায় পানি তোড়ে তা ভেঙে যাওয়ায় মানুষজন আর চলাচল করতে পারছে না।

তিনি বলেন, সেতুর অভাবে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম চরাঞ্চলের বর্ষায় ও নদী ভাঙনের শিকারে ক্ষতিগ্রস্তদের সময়মত ত্রাণ বিতরণেও ঝামেলা হচ্ছে। চরাঞ্চলে স্বাস্থ্য কেন্দ্র না থাকায় রোগী বা প্রসূতিদের দ্রুত উপজেলা হাসপাতালে নেয়া যায় না। পরিবহনের অভাবে চরাঞ্চলের কৃষকরাও তাদের উৎপাদিত কৃষি পণ্যের উপযুক্ত দাম পায় না।
ফলে চরম ভোগান্তিতে পড়েছে এসব অঞ্চলের মানুষ। এখান দিয়ে মাত্র একটি সেতু হলেই পাল্টে যেত এসব অঞ্চলের চিত্র।

তিনি আরও বলেন, এলজিইডি’র রাজবাড়ীর প্রধান প্রকৌশলী পরিদর্শন করে পিজিভিলিটি ও প্রকলন তৈরি করে ঢাকায় প্রেরণ করেছেন। আশা করছি সরকার খুব শিগগিরই এখানে একটি সেতু তৈরি করবে।

কালুখালি উপজেলা নির্বাহী অফিসার মো. তোফায়েল আহমেদ আরটিভি অনলাইনকে জানান, পদ্মার শাখা নদীর ওপারে রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের ২০ থেকে ২৫টি গ্রামের মানুষের উপজেলা সদরের সঙ্গে সার্বিক কাজে বিচ্ছিন্ন রয়েছে। বর্ষা ও শুষ্ক মৌসুমেও ওইসব চরাঞ্চলের মানুষের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দুর্ভোগ লাঘবে আমি শীঘ্রই যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
রাজবাড়ীতে গুলিতে ‘চরমপন্থী দলের’ সদস্য নিহত
রাজবাড়ীতে পদ্মার পানির নিচে ২৭ গ্রাম, পৌঁছায়নি সহায়তা
রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত
বেনাপোলে বাস টিকিট না পেয়ে ভোগান্তিতে ভারত ফেরত যাত্রীরা