
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দেশের সবচেয়ে বড় সম্পদ আখ্যায়িত করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে নড়াইলে আনন্দ র্যালি হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে শুভেচ্ছা ক্লাব ও নড়াইলের সাধারণ জনগণের আয়োজনে এই আনন্দ মিছিল বের করে।
মিছিলটি জেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় নড়াইলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিলে অংশগ্রহণ করেন।
গেল ৪ অক্টোবর দেশব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষে ভিড়িও কনফারেন্সে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাশরাফি বিন মুর্তজাকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে আখ্যায়িত করেন। এসময় বাংলাদেশ দলপতির জন্য দোয়া কামনাও করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন :
ওয়াই/এমকে



