
খাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের গুলিতে মোহন ত্রিপুরা (৩০) নামে জেএসএস (এমএন লারমা) গ্রুপের এক নেতা মারা গেছেন। নিহতের লাশ উদ্ধার করে রামগড় উপজেলা হাসপাতালে নেয়া হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জগন্নাথ পাড়া এলাকায় সন্ত্রাসীরা তাকে লক্ষ করে গুলি চালায়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় মোহন ত্রিপুরা।
রামগড় থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
মোহন জেএসএস (এমএন লারমা) গ্রুপের রামগড় উপজেলা সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ‘র অস্ত্রধারী সন্ত্রাসীরা মোহন ত্রিপুরাকে হত্যা করেছে দাবী জেএসএস (এমএন লারমা)‘গ্রুপের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা বলেন, জেএসএস (এমএন লারমা) গ্রুপের অভ্যন্তীণ কোন্দলে এ হত্যাকাণ্ড হয়েছে।
এমসি/ এমকে




