
মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার আধাবেলা হরতাল পালিত হচ্ছে। এর আগে মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে এই হরতালের ডাক দেওয়া হয়।
সকাল ছয়টা থেকে শুরু হওয়া হরতাল চলাকালে ঈশ্বরদী শহরের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে কোনও যান চলাচল করেনি। হরতালের সমর্থনে ঈশ্বরদী রেলগেটসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন হরতাল আহ্বানকারীরা।
প্রসঙ্গত, গেল ছয় ফেব্রুয়ারি রাতে মুক্তিযোদ্ধা ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
জেবি




