
যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে বুধবার রাত ৯টার এ নৌকাডুবির ঘটনা ঘটে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার ফুটানিবাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ী যাওয়ার পথে টিনের চরের কাছে পৌঁছালে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নৌকাটিতে অন্তত ২৮ জন যাত্রী ছিল।
দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছিল। আজ সকাল থেকে নিখোঁজদের সন্ধানে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে।
এসজে




