
জমি সংক্রান্ত বিরোধের জেরে পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন এক অবসরপ্রাপ্ত ট্রেনচালক।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাকশী রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ট্রেনচালকের নাম আব্দুল লতিফ। তিনি ঈশ্বরদীর রূপপুর গ্রামের কোরবান আলীর ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে এক ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, জমি-সংক্রান্ত বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে অবসরপ্রাপ্ত ট্রেনচালক আব্দুল লতিফ ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেন।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জেবি




