
জুনাইদ সিদ্দিকী ও লেনডেন সিমনসের শতরানের ওপেনিং জুটি দেখে মনে হচ্ছিল বড় সংগ্রহের দিকেই এগুচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সিমন্স ৫৪ ও জুনাইদ ৪৫ রানে ফিরে যাবার পর চট্টগ্রামের রানের চাকা আটকিয়ে দেয় কুমিল্লা ওয়ারিয়র্সের বোলাররা।
চাদউইক ওয়ালটন ৯, রায়ান বার্ল ২, নুরুল হাসান সোহান ৪ ও লিয়াম প্লাঙ্কেট ফেরের ৪ রার করে।
যদিও শেষদিকে দ্রুত ৩৪ রান তুলেন জিয়াউর রহমান। ২১ বল খেলে চারটি ছক্কা হাঁকান তিনি। সব মিলিয়ে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে চ্যালেঞ্জার্সরা।
কুমিল্লার হয়ে দুটি উইকেট শিকার করেন সৌম্য সরকার। একটি করে উইকেট তুলেন ডেভিড ওয়াইস, আল-আমিন হোসেন ও সানজামুল ইসলাম।
ওয়াই/পি




