
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আজ বুধবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন আরটিভি অনলাইনকে জানান, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে শুধুমাত্র একদিনের জন্য বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।
তবে আজ আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট অভ্যন্তরে লোড আনলোডের কাজ স্বাভাবিক থাকবে।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
জেবি




