
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায়, শরীয়তপুরে ১১৫ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ। পরে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে,এসব জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় দুই লাখ মিটার কারেন্ট জাল ও ৫৪৫ কেজি মা ইলিশ।
এদিকে, ঝালকাঠির সুগন্ধা নাদীতে মা ইলিশ ধরার সময় দুই জেলেকে আটকের পর এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল ও তিন মন মা ইলিশ জব্দ করা হয়।
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করেছে পুলিশ।
পি




