
নড়াইল পাসপোর্ট অফিসের দালাল চক্রের দুই সদস্যকে ২১ দিনের কারাদণ্ড ও ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে দুই দালাল মো. নুরুল ইসলাম ও সুবল সাহাকে এই সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর থানার এসআই রজত গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল চৌরাস্তার পাশে অবস্থিত মণ্ডল মার্কেটের নিচতলার একটি কক্ষ থেকে পাসপোর্টের দুই দালাল নুরুল ইসলাম ও সুবল সাহাকে আটক করে। এ সময় তাদের কাছে বেশ কয়েকটি নকল পাসপোর্ট, বিভিন্ন ধরনের সিল, নাগরিকত্বের সনদসহ নকল পাসপোর্ট তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া যায়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হলে বিচারক এ রায় প্রদান করেন।
এজে/পি




