চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষের যোগাযোগে দুর্ভোগের যেন শেষ নেই। সীতাকুণ্ডের কুমিরা ও সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে চলাচলকারী যাত্রীদের বোট থেকে হাঁটু পানিতে নেমে পার হতে হয়। বোটগুলোতে লাইফ জ্যাকেট না থাকায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিতে হচ্ছে সন্দ্বীপের যাত্রীদের। এছাড়াও ঘাটের নানা অরাজকতা নিয়ে সন্দ্বীপবাসীর মাঝে বছরের পর বছর ধরে রয়েছে চাপা ক্ষোভ।
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মোট জনসংখ্যা সাড়ে চার লাখ। দৈনিক ৮ থেকে ১০ হাজার যাত্রী কুমিরা-গুপ্তছড়া রুট ব্যবহার করে উপজেলা থেকে মূল ভূখণ্ডে আসা-যাওয়া করে। যাদের একমাত্র যোগাযাগ মাধ্যম স্পিডবোট আর মালবাহী বোট।
---------------------------------------------------------------
আরো পড়ুন: মসজিদের বারান্দায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ
---------------------------------------------------------------
কুমিরা থেকে ছাড়া স্পিডবোট ও নৌকার যাত্রীদের হাঁটু পানিতে নামিয়ে দেওয়া হয় এমনকি বোটগুলোতে নেই কোনো লাইফ জ্যাকেট। এ অবস্থায় সব থেকে বেশি সমস্যায় পড়েন রোগীরা। এছাড়াও নানা সমস্যা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় ক্ষুব্ধ এখানকার যাত্রীরা।
তবে যাত্রীদের এসব অভিযোগ অস্বীকার করেন ঘাটের ইজারাদার মোহাম্মদ নয়ন হোসেন। অন্যদিকে অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।
এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের দাবি জানিয়েছেন এ পথে চলাচলকারী ভুক্তভোগী যাত্রীরা।
পি




