
নওগাঁর ধামইরহাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আগ্রাদ্বিগুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যরা হলেন সহকারী উপ পরিদর্শক (এএসআই) বাশির ও কনস্টেবল মুনির।
জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান মিয়া আরটিভি অনলাইনকে জানান, রাতে বিশেষ অভিযানে নওগাঁ শহর থেকে আগ্রাদ্বীগুন হয়ে ধামইরহাট উপজেলার দিকে যাচ্ছিল বেশ কয়েকজন গোয়েন্দা পুলিশ সদস্য।
এ সময় আগ্রাদ্বিগুন বাজার এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পাশের খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
জেবি




