ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লবণের দাম বেশি রাখায় ১০ জনকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ১২:৫৬ পিএম
চাঁদপুরে লবণের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

একটি চক্রের গুজবের কারণে চাঁদপুরেও লবণ নিয়ে হাহাকার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় চাঁদপুরের জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পর্যাপ্ত মজুদ থাকার পরেও যারা লবণের দাম বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে প্রশাসন।

গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত ১০ জন বিক্রেতাকে ৪৩ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়েছে। আবার অনেককে আটক করে মুচালেখা রেখে ব্যবসায়ী নেতৃবৃন্দের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান দ্রব্য মূল্যবৃদ্ধির গুজব প্রতিরোধ করার জন্য সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

চাঁদপুর সদরে লবণ ও পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রি করায় বিপণীবাগের মেসার্স বাচ্চু মিয়া স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে দুপুরে অপর এক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম শহরের ঘোষ পাড়ায় মুদি দোকানদার খোকন মিজিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার মুদি দোকানদার তুষার ঘোষকে চার হাজার টাকা জরিমানা করেন।

এদিকে লবণ বৃদ্ধির দায়ে ফরিদগঞ্জে মাইকিং হয়েছে। গুজবের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ও লবণের দাম বৃদ্ধির অপরাধে তিনজনকে পুলিশ আটক ও দুই ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এরা হচ্ছেন ব্যবসায়ী রতন সাহা ও ইব্রাহীম। এদের কাছ থেকে ১০ হাজার হারে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। একই অভিযোগে ফরিদগঞ্জ থানা পুলিশ মহসীন (৫০), গৌতম সাহা (৪২) ও সুমনকে (৩৬) আটক করে। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।

অপরদিকে একই অভিযোগে মতলব দক্ষিণ উপজেলার মাস্টার বাজার, মুন্সিরহাট ও পিংড়া বাজারে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন পাঁচ হাজার পাঁচশ’ টাকা। এছাড়া হাজীগঞ্জে একই অভিযোগে দুই ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, লবণ নিয়ে বাজারে এক ধরনের চক্র গুজব ছড়াচ্ছে। এই গুজবের কারণে ব্যবসায়ীরা প্রচুর লবণ বিক্রি করে তাদের দোকান খালি করে দিচ্ছে। এই গুজবের কারণে একটি অসাধু মহলের পকেট ভারি হচ্ছে। মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধির গুজব প্রতিরোধ করার জন্য সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, এই ধরনের গুজব হবে বলে আমরা ধারণা করেছিলাম। গুজব ছড়ানোর পরে আমি মার্কেটে গিয়েছিলাম। গিয়ে দেখি অনেকেই ব্যাগ ভর্তি করে লবণ ক্রয় করছেন। তাদেরকে অতিরিক্ত লবণ ক্রয় করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এলোমেলো জবাব দেন। এই ধরনের গুজব বাংলাদেশে বহু হয়েছে। কিন্তু কোনও কাজে আসেনি। এর মাধ্যমে কেউ জিতেছে আবার কেউ হেরেছে। গুজবের মাধ্যমে যাতে কেউ ফায়দা লুটতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর এনএসআই যুগ্ম পরিচালক আজিজুল হক, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, জেলা মার্কেটিং অফিসার এন.এম. রেজাউল ইসলাম, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী কাশেম গাজী ও লবণ মিলস্ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল ও সম্পাদক জাহির
হবিগঞ্জ প্রেসক্লাবের ১৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ইসমাঈল হোসেন (স্বদেশ বার্তা) সভাপতি ও সায়েদুজ্জামান জাহির (আরটিভি) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের আজীবন সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল মঈন টিপু (দৈনিক করতোয়া), যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ (নিউজ ২৪ টিভি), কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী (ইসলামি টিভি), দপ্তর ও প্রকাশনা সম্পাদক এসএম সুরুজ আলী (এশিয়ান টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন (জিটিভি)। আর কার্যনির্বাহী  সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল (ইত্তেফাক), মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন), মো. ফজলুর রহমান (দৈনিক জনতার এক্সপ্রেস), শোয়েব চৌধুরী (দেশ রূপান্তর), গোলাম মোস্তফা রফিক  (দৈনিক হবিগঞ্জ সমাচার), রাশেদ আহমদ খান (মানবজমিন), আলমগীর খান (বিটিভি), হারুনুর রশিদ চৌধুরী (এনটিভি), সৈয়দ এখলাছুর রহমান খান (যুগান্তর)। এর আগে প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি হারনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, মোহাম্মদ শাবান মিয়া প্রমুখ। এজে
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল ও সম্পাদক জাহির
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক নির্মলেন্দু
ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ইমতিয়াজ হাসান রুবেল সভাপতি  এবং নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বিকেল তিনটা থেকে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে ৯১ জন সদস্যের মধ্যে ৮৪জন সদস্য ভোট দেন। দুই বছর মেয়াদী নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ ফয়েজ আহমেদ, আমিনুর রহমান ও জুবায়ের জাকির। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন শেখ মনির হোসেন, অর্থ সম্পাদক হয়েছেন জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সঞ্জিব দাস, দপ্তর সম্পাদক হয়েছেন বি কে সিকদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হয়েছেন মাহবুব হোসেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম মনিরুজ্জামান, রুহুল আমিন, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, বিজয় পোদ্দার ও এম এ আজিজ। এজে
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক নির্মলেন্দু
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে ইনসুরেন্স সেক্টরও তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ফয়স লেকে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের বৃহত্তর চট্টগ্রামের কর্মী সম্মেলন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।   এ সময় আলহাজ মোরশেদ আলম বলেন, ইনসুরেন্স ব্যবসার ভবিষ্যৎ আছে। সরকার বীমা খাত নিয়ে কাজ করে যাচ্ছে। ন্যাশনাল লাইফ সরকারকে বিরাট অংকের ট্যাক্স দিয়ে থাকে। ন্যাশনাল লাইফে ২০ হাজারের মতো লোক কাজ করে। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম. এ. নাসের বলেন,  ন্যাশনাল লাইফ ধীরে ধীরে বড় হচ্ছে। সাড়ে সাতশ কোটি টাকার বীমা দাবীর টাকা পরিশোধ করেছে। এ সময় ন্যাশনাল লাইফের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।   অনুষ্ঠানে আলহাজ মোরশেদ আলমের সহধর্মিণী বিলকিস নাহার উপস্থিত ছিলেন। এ ছাড়াও কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক নাদের খান, ইঞ্জিনিয়ার আলী আহমদসহ কোম্পানির উধ্বর্তন কর্মকর্তারা। এজে/ এমকে
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
নিটিং ব্যবসায়ীদের প্রতি মাসে ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে
সময়মতো বায়াররা ক্রয়কৃত নিটিং পণ্যের মূল্য পরিশোধ না করায় নারায়ণগঞ্জে নিটিং ব্যবসায় মাসে ৮০০ কোটি টাকা লোকসান গুনছেন ব্যবসায়ীরা। এতে এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের ভবনে বার্ষিক প্রতিবেদন সভায় ব্যবসায়ীদের বক্তব্যে এ তথ্য উঠে এসেছে। এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য না থাকায় কোনও কোনও ব্যবসায়ী কম মজুরিতে ওয়ার্ক অর্ডার নিচ্ছেন। যে মজুরিতে তারা অর্ডার নিচ্ছেন ওই মজুরিতে তাদের লাভ তো দূরের কথা প্রায় ৩ থেকে ৪ টাকা লোকসান গুনতে হয়। ফলে গত ছয় মাসে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত নিটিং কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার বলেন, নিটিং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য নেই। ফলে কেউ কেউ গোপনে কম মজুরিতে কাজের অর্ডার নিচ্ছেন। ফলে মাসে প্রায় ৮০০ কোটি টাকা নিটিং ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। তিনি আরও বলেন, নিটিং ব্যবসায়ীদের মন্দা কাটিয়ে উঠতে নিটিং মূল্য নির্ধারণে ৭৮ সদস্য উপকমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার ও রকিবুল হাসান রাকিব, পরিচালক আবু বক্কর সিদ্দিক, নিজাম মুন্সি, নির্মল চন্দ্র রায়সহ আরও অনেকে। এজে
নিটিং ব্যবসায়ীদের প্রতি মাসে ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে
কথা বলুন আপনার ওসির সঙ্গে
‘কথা বলুন আপনার ওসির সঙ্গে। আপনার যে কোনও সমস্যা নির্ভয়ে বলুন।’ জনসম্মুখে এমনই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন। সোমবার (৩০ ডিসেম্বর) দত্তপাড়া ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসার সামনে ও চন্দ্রগঞ্জ বাজারে ‘কথা বলুন আপনার ওসির সাথে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাজারে আগত জনসাধারণের মধ্যে অনেকে সরাসরি ওসির কাছে তাদের সমস্যা তুলে ধরেন। ওসি জসীম উদ্দীন তাদের সমস্যা লিখে নেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, তাদের থানা এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, যৌন হয়রানি, মাদক এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। এজে
কথা বলুন আপনার ওসির সঙ্গে
আরও পড়ুন
নকল মোবাইল ফোন সেট বিক্রি: ১৬ লাখ টাকা জরিমানা
সৃজিত মুখার্জির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দিতে হলো জরিমানা
আশুলিয়ায় পাঁচ ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা
বক্তব্যের দিন শেষ, দূষণ করলেই জরিমানা: ডিএনসিসি মেয়র