
ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে চার কেজি ৬৬৮ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা। শুক্রবার সকালে বিজিবির একটি টহল দল এই সোনা আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দীন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহল দল ওৎ পেতে ছিল।
তাদের তথ্য মতে, একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের সামনে পড়ে। এসময় বিজিবিকে দেখে তারা মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে একটি পলিথিনে মোড়ানো এ স্বর্ণগুলো উদ্ধার করে।
তিনি আরও জানান, এর ওজন চার কেজি ৬৬৮ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি আশি লাখ টাকা। তবে স্বর্ণ পাচারকারিদের আটক করতে পারেনি বিজিবি।
পি




