
গ্যাস লাইনে লিকেজের কারণে চট্টগ্রামের পাথরঘাটার ব্রিক ফিল্ড রোডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার (২৪ নভেম্বর) বিকেলে ৫টি সুপারিশসহ ১৩ পৃষ্ঠার এ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, ত্রুটিপূর্ণ গ্যাস লাইনের কারণে বড়ুয়া ভবনের একটি কক্ষে গ্যাস প্রবেশ করে। এরপর সেখানে ম্যাচের কাঠি জ্বালানোর পরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আর বাড়ির মালিক অবৈধভাবে ঘরের সামনের অংশ সীমানা দেয়াল পর্যন্ত বৃদ্ধি করে। এতে গ্যাস বাইরে বের হতে পারেনি। ফলে এ দুর্ঘটনা ঘঠে। তাই এ দুর্ঘটনার জন্য বাড়ির মালিকের অবৈধভাবে ভবনের অংশ বৃদ্ধি করাকেও দায়ী করা হয়েছে। তিনি আরও বলেন, ভবনটির নির্মাণ ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, গত রোববার (১৭ নভেম্বর) চট্টগ্রামের পাথরঘাটার ব্রিক ফিল্ড রোডে বিস্ফোরণের ঘটনায় ৭ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়।
এজে/ এমকে




