
পিরোজপুরের স্বরূপকাঠিতে ঘূর্ণিঝড় বুলবুলে আহত শাহরিয়ার (৩০) মারা গেছেন। সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের সময় হরিহরকাঠি এলাকার শহিদুল ইসলামের ছেলে শাহরিয়ার গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এজে




