
রাজবাড়ি শহরের নতুন বাজারে ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিকের নাম গোলাপ খা (৩৫)। তিনি
রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া গ্রামের মৃত আজাহার খার ছেলে।
জানা যায়, গোলাপ খা প্রতিদিনের মতো বাইসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। বাইসাইকেলটি রাজবাড়ি শহরের নতুন বাজার এলাকায় এলে বালুভর্তি একটি ট্রাক তাকে সামনের থেকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা রাজবাড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরপরেই ট্রাকচালক পালিয়ে যায়।পরে সদর থানা পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা হয়েছে।
জেবি




