
বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে অভিযান চালিয়ে ৯৫০ বোতল ফেন্সিডিলসহ একটি কার্গো জাহাজ আটক করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এমভি প্রিন্স অব বঙ্গতরী নামে কার্গোটি আটক করে। এ সময় কার্গোর ড্রাইভার ফারুক, মুসলিম উদ্দিন ও গ্রীজার সিরাজকে আটক করা হয়।
র্যাব-৭ এর সাতক্ষীরা কোম্পানী কমান্ডার এএসপি মো. শাহীন এ অভিযানের নেতৃত্ব দেন। র্যাবের এ কর্মকর্তা বলেন, ভারত থেকে সিমেন্টের ফ্লাইএ্যাশবাহী কার্গো এমভি প্রিন্স অব বঙ্গতরীতে করে ভারত থেকে ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকার উদ্দেশে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালায়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
এজে




