
জনদুর্ভোগ কমানোর জন্য এবার পেঁয়াজের দামের লাগাম টানতে মাঠে নামছে পুলিশ। কেজি প্রতি ৪৫ টাকা ধরে নগরীর পাঁচ থানার সামনে পেঁয়াজ বিক্রি করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। শনিবার থেকে এ কার্যক্রম শুরু হবে।
প্রতিদিন নগরীর কোতোয়ালি, খুলশি, চাঁন্দগাও, পাহাড়তলী, ইপিজেড থানার সামনে এক টন করে পেঁয়াজ নগরবাসীর কাছে বিক্রি করবে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, পেঁয়াজের দামের লাগাম টানতে মাঠে নামছি আমরা। পেঁয়াজ বিক্রি করব আমরাও। প্রতিদিন এক টন পেঁয়াজ আমরা নগরবাসীর কাছে বিক্রি করব। মাত্র ৪৫ টাকা কেজি দরেই প্রতিদিন কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে জনগণ কিনতে পারবে পেঁয়াজ।
আরো পড়ুন
জেবি




