
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহের পালে নতুন শাবক জন্ম নিয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে সিংহের বেষ্টনীতে একটি মা সিংহকে বাচ্চা নিয়ে ঘুরতে দেখা যায়।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান আরটিভি অনলাইনকে জানান, সিংহের পালে নতুন অতিথির আগমন ঘটেছে। সোমবার দুপুরের দিকে প্রথম সিংহের বেষ্টনীতে মা সিংহকে বাচ্চা নিয়ে ঘুরতে দেখা যায়।
তিনি বলেন, বাচ্চাটির বয়স অন্তত ১৫ দিন। চোখ ফোটে গেছে। বাচ্চাটি স্বাভাবিকভাবেই মায়ের সঙ্গে খুনসুটি করছে। সিংহ শাবকের প্রতি বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে। নতুন শাবকসহ সিংহের পালে এখন সদস্য সংখ্যা ১৬।
জেবি/পি




