
জেলা প্রশাসনের উদ্যোগে পাবনায় জাতীয় পতাকা হাতে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত ও বিজয় উৎসব উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করেন পাবনার জেলা প্রশাসন।
বিজয়ের মাসে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা জাতীয় পতাকা হাতে হাজারো কণ্ঠে গান জাতীয় সংগীত। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
পাবনা জেলার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কবীর মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হাবিুবর রহমান হাবিব, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকটর প্রীতম কুমার দাস ও এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবীর মজুমদার।
জেবি




