
সারা দেশের মতো পাবনায় ঐতিহ্যবাহী ইছামতি নদীর দুই পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
সোমবার সকাল ১০টা থেকে পাবনা শহরের হাউজপাড়া এলাকার ইছামতির দুই পাড় থেকে এই অভিযান শুরু হয়।
পানি উন্নয়ন বোর্ড পাবনা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর পৌর এলাকার দুই পাড়ে ২৮৫ জন অবৈধ দখলদারেরা বিভিন্ন স্থাপনা তৈরি করে নদীটি মরা খালে পরিণত করেছিল। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সারা দেশের মতো পাবনা শহরের আট কিলোমিটার ইছামতি নদীটি দখলমুক্ত করার জন্যই জেলা প্রশাসন কাজ করছেন।
জেলা প্রশাসক কবীর মাহমুদ আরটিভি অনলাইনকে ইছামতি নদীর দুই পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেবি




