
পাবনার ঈশ্বরদীতে বিজয় দিবসের র্যালিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলীয় নেতাকর্মী ও সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী শহরর মধ্য অরণকালা, পোস্ট অফিস মোড় ও আকবর মোড়ে এসব ঘটনা ঘটে। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির সমর্থক ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভার ব্যানার ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু একই সময় পৃথক দুটি বিজয় র্যালির আয়োজন করেন। উভয় র্যালিকে কেন্দ্র করে সকাল থেকেই শহরর পোস্ট অফিস মোড় এলাকায় দুই গ্রুপের নেতাকর্মীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল ১০টার দিক উভয় গ্রুপের মধ্য দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে উপজেলা যুবলীগর সভাপতি শিরহান শরীফ তমাল বলেন, মহান বিজয় দিবসে আমাদের শান্তিপূর্ণ বিজয় র্যালিতে ঈশ্বরদী থানার ওসিসহ পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে তা ন্যক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু বলেন, বিজয় র্যালিতে বঙ্গবন্ধুর আদর্শর কেউ কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের কেউ হামলা করতে পারে না, যারা এই হামলা করছে তারা আওয়ামী লীগর মধ্যে লুকিয় থাকা জামায়াত শিবির ও মোশতাক চক্রর প্রেতাত্মা।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অরবিদ সরকার বলন, আওয়ামী লীগর দুই গ্রুপর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুটি আলাদা বিজয় র্যালিকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাঁধে।
এসএস




