
রাজবাড়ীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কালুখালির দুর্গাপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাসচালক মালেক মিয়া (৩৫) ও ছমির (৩০)।
আহতদের প্রথমে রাজবড়ী সদর ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, ঢাকা থেকে কুষ্টিয়াগামী লালন পরিবহন ও দৌলতদিয়া থেকে ঢাকাগামী আরিফ পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে আরিফ পরিবহনের চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।
গানঁধিমারা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও কালুখালী থানা জানায়, দুর্ঘটনাকবলিত বাস দুটি দ্রুতগতিতে চালানোর ফলে চালক ব্রেক ফেল করে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
জেবি




