
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় দেড় মাসের ব্যবধানে তিনটি অপরিপক্ব শিশুর মরদেহ উদ্ধার করলো পুলিশ।
সর্বশেষ আজ শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়ক থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি অপরিপক্ব শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে দেড় মাসের মধ্যে তিনটি অপরিপক্ব শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।
এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের করা নজরদারি ও পদক্ষেপ কামনা করেছেন তারা। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়ক থেকে কাপড় দিয়ে মোড়ানো একটি অপরিপক্ব ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেন তারা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি




