
নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার ল্যাব বিস্ফোরণের ঘটনায় আহত ৭ শিক্ষার্থীর মধ্যে তৌহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী মারা গেছে। শনিবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী আরটিভি অনলাইনকে বলেন, নিহত তৌহিদুল ইসলাম নওগাঁ সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের আতাব আলী চৌধুরীর ছেলে।
নিহতের বাবা আতাব আলী চৌধুরী জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার ছেলের মরদেহ নিয়ে আসা হচ্ছে এবং আজ নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
পলিটেকনিক ইন্সটিটিউট সূত্রে জানা যায়, গেল ১ ডিসেম্বর বিকেল ৫টার দিকে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত হন। তৌহিদসহ তিন শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজে এবং পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
পি




