
চুয়াডাঙ্গায় চলমান শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দুপুরের আগে সূর্যের দেখা মিলছে না জেলায়। চলতি সপ্তাহের দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। তাপমাত্রা উঠানামা করায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন।
আজ সোমবার সকাল নয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে, তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষগুলোকে।
জেবি




