
অনলাইন পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশন সফটওয়ারভিত্তিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশফাকুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল রায়হান, সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, ডিআই-১ একেএম মিজান, সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রজেক্টরের মাধ্যমে সেবার কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সের সেবাপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেবি




