
পটুয়াখালীর বাউফল উপজেলায় পুকুর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল আটটার দিকে উপজেলার নাজিরপুর এলাকার ইউপি সদস্য আবদুল হকের বাড়ির সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সোমবার সকালে নাজিরপুর এলাকার ইউপি সদস্য আবদুল হকের বাড়ির সামনের পুকুরে এক নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অজ্ঞাতনামা নবজাতকের মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান আরটিভি অনলাইনকে জানান, উদ্ধারকৃত মৃত শিশুটির কোনও পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জেবি




