
কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ রুহুল আমীন নামে এক মাইক্রোবাস চালককে আটক করেছে র্যাব-১৪। তার বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলার বোকাবুনিয়া গ্রামে বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিলগুলোর দাম প্রায় ৩০ লাখ টাকা।
আজ দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে র্যা ব জানায়, একটি চক্র দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী ঢাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রির উদ্দ্যেশে ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে যাবে- এমন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি দল অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে একটি মাইক্রোবাসে তল্লাশী করে ৩টি প্লাস্টিকের বস্তায় ৮ শ’ ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, পরে মাদক ব্যবসার বা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাইক্রোবাস চালক রুহুল আমীনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে এসব ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাচ্ছিল।
এজে




