
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আট ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল আটটার দিকে কুয়াশা কমে গেলে এই ফেরি চলাচল শুরু হয়।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মোট ১৮টি ফেরির মধ্যে বর্তমানে চলাচল করছে ১২-১৩টি ফেরি। বাকিগুলো বিকল থাকায় চারটি ডকইয়ার্ডে ও দুইটি পাটুরিয়ার স্থানীয় ভাসমান কারখানায় মেরামতে রয়েছে।
এই নৌরুট দিয়ে প্রতিদিন গড়ে যানবাহন পারাপার হয় তিন থেকে চার হাজার। এর মধ্যে দেড় হাজার যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও বাকিগুলো পণ্যবোঝাই ট্রাক।
শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে গড়ে ছয় থেকে আট ঘণ্টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকছে।
এতে গড়ে প্রতিটি যানবাহনকে আট থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ঘাটে পারের অপেক্ষায় বসে থাকতে হয়।
জেবি




